জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে […]
ডিসিদের যেসব নির্দেশনা দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে মিল রেখে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে […]
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

খাদ্য হিসেবে আলুর ব্যবহার কীভাবে বাড়ানো যায় সেদিকে নজর রাখতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ বছর আলু পর্যাপ্ত ফলন হওয়ার পরও কৃষকরা দাম পাচ্ছে না। জেলা প্রশাসকদের […]
মাদক ও স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে শোকজ

মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়। শোকজ প্রাপ্ত নেতারা হলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং […]
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ি সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও বিদায়ি হাইকমিশনার ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট ও চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। গত […]
ঢাবির জয়নুল গ্যালারিতে দোলন আর্ট এক্সিবিশন উদ্বোধন

যশোর থেকে প্রকাশিত শিশু-কিশোর পত্রিকা দোলনের উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন […]
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন সরকার গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থানে ছিল। শুধুমাত্র নির্বাচনের জন্যই নাকি তখন তারা, তখনকার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। সংসদে দাঁড়িয়ে নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন তিনি। […]
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। কিন্তু আমরা এর স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আজ রবিবার রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে […]
কাল হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব : সাকিব আল হাসান

ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোদমে রাজনীতিতে সময় দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে তিনি জানিয়েছেন দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কোনোকালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা কিংবা নিষিদ্ধ থাকলেও, এই অবস্থা চিরস্থায়ী হবে না […]
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা […]