সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত এক নোটিশে কারখানা বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। তবে […]

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২৫২ টাকা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন […]

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমিক সংগঠনগুলোর তীব্র বিরোধিতা ও আন্দোলনের মধ্যেই এসংক্রান্ত একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের কাছে হস্তান্তরসংক্রান্ত খসড়া চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে […]

কারিগরি ত্রুটিতে ৪ দিন ধরে বন্ধ রামপালের ২ নম্বর ইউনিট, বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে

কারিগরি ক্রুটির কারণে টানা চার দিন ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ ত্রুটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞদের আসার কথা থাকলেও তাঁরা এখনো কেন্দ্রে পৌঁছাননি। ফলে ইউনিটটি ঠিক কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বাংলাদেশ ও […]

তিন মাসে কোটিপতি বাড়লো ৫ হাজার ৭৭ জন

দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৭৭টি।। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে। একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। তবে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানতের পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত […]

নেপাল থেকে বাংলাদেশে ১২ দিন ধরে আসছে না বিদ্যুৎ

ভয়াবহ বন্যায় দেশের দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেপাল। ফলে নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ টানা ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটির ডেটা পর্যালোচনা করে দেখা যায়, এর […]

সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে মার্কিন ডলারের সরবরাহ বৃদ্ধিতে দাম নিম্নমুখী হওয়ায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চারটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়। এর আগে সর্বশেষ গত ২০ মে ব্যাংক থেকে ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা […]

ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, আমার সঙ্গে এর আগে অনেক দেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে এটিও সেরকম একটি রুটিন মিটিং ছিল। ভারতের […]

অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে: মির্জা ফখরুল

অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা চ্যালেঞ্জের কাজ বলেও জানান তিনি। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে […]

রাষ্ট্রপতির স্বাক্ষরে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল অনুমোদিত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে তাঁর অফিসকক্ষে তিনি এই বিলে স্বাক্ষর করেন। এর আগে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বিশাল বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু […]