সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

নেপাল থেকে বাংলাদেশে ১২ দিন ধরে আসছে না বিদ্যুৎ

ভয়াবহ বন্যায় দেশের দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেপাল। ফলে নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ টানা ১২

ভয়াবহ বন্যায় দেশের দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেপাল। ফলে নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ টানা ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংস্থাটির ডেটা পর্যালোচনা করে দেখা যায়, এর আগে গত ২৭ আগস্ট দিনের ‘ডে পিক’ চলাকালে নেপাল থেকে সর্বশেষ ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। তবে ওইদিন সন্ধ্যার ‘ইভনিং পিক’ থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরবর্তী সময়ে আর চালু হয়নি।

নেপালের জাতীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা আকস্মিক বন্যায় চিলিমে (২২.১ মেগাওয়াট) এবং ত্রিশূলী (২৪ মেগাওয়াট) নামের দুটি প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা এড়াতে ও মেরামতের উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ভারতীয় আন্তর্জাতিক সঞ্চালন লাইনের (গ্রিড) মাধ্যমে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছিল। বর্ষা মৌসুমে নেপাল সাধারণত গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অন্যান্য দেশে রপ্তানি করে থাকে। তবে এ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সামগ্রিক রপ্তানি ক্ষমতা কমে বর্তমানে ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে।

উল্লেখ্য, আঞ্চলিক জ্বালানি বাণিজ্যের অংশ হিসেবে নেপাল সাম্প্রতিক সময়ে নিজেকে বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পদক্ষেপে এগোচ্ছিল। তবে আকস্মিক এই বন্যায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে তাদের বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে মুখথুবড়ে পড়ল।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন