নিম গাছে আম-কাঁঠালের চেয়ে তিন গুণ অক্সিজেন: তারেক রহমানের দাবি ভিত্তিহীন

নিম গাছ আম কিংবা কাঁঠাল গাছের তুলনায় তিন গুণ বেশি অক্সিজেন উৎপন্ন করে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পরিদর্শনে গিয়ে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবিটির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওতে তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘তোমরা জানো কি […]
যশোরে হিন্দু পল্লীতে আগুনের খবরটি ভুয়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি রাঙামাটির

ইউরো বাংলা ফ্যাক্ট চেক টিম দাবি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, যশোরের মণিরামপুরের সংখ্যালঘু হিন্দু পল্লীতে ২৫টি বাড়িতে নতুন করে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাথে একটি ভিডিও ফুটেজও প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট-চেক অনুসন্ধান: প্রচারিত এই দাবি ও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজব। ১. ঘটনার প্রকৃত সত্যতা: সামাজিক যোগাযোগ মাধ্যমে […]
জামায়াতের এমপি নজরুলের অন্তরঙ্গ ভিডিওটি এআই নয়, বরং ‘আসল’: ফ্যাক্টচেকার সংস্থা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং এটি বাস্তব ভিডিও বলে দাবি করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। ভাইরাল […]
ফ্যাক্ট চেক:ডেলিভারি রোগীসহ সিএনজি কাঁধে তুলে খাল পার করার ভাইরাল ভিডিওটি চট্টগ্রামের নয়

চট্টগ্রামে প্রবল স্রোতের মধ্যে ডেলিভারি রোগী বহনকারী একটি সিএনজি অটোরিকশা কাঁধে তুলে স্থানীয়দের খাল পার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউরো বাংলা ফ্যাক্ট চেকে জানা গেছে, ভিডিওর দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ঘটনাটি চট্টগ্রামের নয় এবং সিএনজিতে কোনো ডেলিভারি রোগীও ছিলেন না। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওর […]
পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামি

পাবনা জেলায় এ পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জনই পুরুষ সমকামী বা সমলিঙ্গের যৌন আচরণে অভ্যস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সচেতনতামূলক কর্মশালা এবং ইউরো বাংলার ফ্যাক্ট চেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে, ৭ জনই পুরুষ কওমি মাদ্রাসার ছাত্র এমন কোনো তথ্য পাওয়াযায়নি। সামাজিক […]
ইন্টারপোলের মাধ্যমে আটক হননি বেনজীর, নাম নেই রেড নোটিশে

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে এমন দাবি নিয়ে তীব্র ধোঁয়াশা ও প্রশ্ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রকাশ্য তালিকায় বর্তমানে ৫৯ জন বাংলাদেশি নাগরিকের নাম থাকলেও, সেখানে বহুল আলোচিত এই সাবেক আইজিপির কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। ফলে ইন্টারপোলের রেড অ্যালার্ট বা নোটিশের ভিত্তিতে তাকে আটক করার […]