সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করে পথ বন্ধ করে জামায়াত নেতা

চাঁদপুরের মতলব উত্তরের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়িতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। ওই জমিকে নিজ দাবি করে জামায়াত নেতা একে ‘কবরস্থান ঘোষণা’ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে যাতায়াতের পথ […]

নিম গাছে আম-কাঁঠালের চেয়ে তিন গুণ অক্সিজেন: তারেক রহমানের দাবি ভিত্তিহীন

নিম গাছ আম কিংবা কাঁঠাল গাছের তুলনায় তিন গুণ বেশি অক্সিজেন উৎপন্ন করে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পরিদর্শনে গিয়ে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবিটির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওতে তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘তোমরা জানো কি […]

এআইকে আবেগ দিয়ে পদত্যাগের ঘোষণা লিখে দিতে বলেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘অসত্য’ ও ‘ভিত্তিহীন’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। তাঁর এই ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা তৈরি […]

জামায়াত নেতার মেয়ের সাথে প্রেম; স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন

রংপুরের পীরগঞ্জে এক জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৬) গাছে বেঁধে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে […]

মাদক সেবনের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

মাদকসদৃশ বস্তু সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া জহিরুল ইসলাম […]

অ্যাই দাঁড়াবি না, দাঁড়া: অস্ত্র উঁচিয়ে প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানী ঢাকার গেণ্ডারিয়ায় আইন নিজের হাতে তুলে নিয়ে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে। একজন প্রতিমন্ত্রীর পদে থেকে পুলিশি এখতিয়ার লঙ্ঘন করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে লোকজনকে ধাওয়া করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে তাঁর কর্মকাণ্ড […]

আগুনে ভস্মীভূত জবির ‘নোঙর’ বাস

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা রোডে একটি গ্যারেজে মেরামতের সময় অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে পাশের একটি বাসে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলাকালে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসটিকে গ্রাস করে। এতে দুটি বাসেরই অধিকাংশ অংশ ভস্মীভূত […]

নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী ফুটফুটে এক শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে। পুলিশ ও […]

তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক এবং ‘সাইনি রিসোর্ট’-এর মালিক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর নিজ মালিকানাধীন রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। ভুক্তভোগী তরুণীর […]

ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি ‘টুপটুপ রিসোর্টে’ শনিবার (১৭ অক্টোবর) সকালে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও অন্তত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে আশিকুল ইসলাম নামের এক পর্যটকের স্ত্রী, শ্যালিকাসহ একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। ফায়ার সার্ভিস […]