সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ঐতিহ্যবাহী রামলীলা মন্দির ভেঙে ফেলার চেষ্টা রুখে দিলো নাগরিক সমাজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক ‘রামলীলা মন্দির’ ভাঙার চেষ্টা রুখে দিয়েছে স্থানীয় নাগরিক সমাজ ও হিন্দু সম্প্রদায়। প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি বন্ধ ঘোষণা করে সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) ঐতিহাসিক ওই ঐতিহ্যবাহী মন্দির ভবনটি ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে এ উত্তেজনার […]

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ ও ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁদের একজন ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা, পুলিশ হত্যা এবং গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। গত সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা […]

ভারতে সরকারবিরোধী আন্দোলনকে ‘কমিউনিস্ট-মাওবাদী-ইসলামপন্থী ষড়যন্ত্র’: আরএসএস

ভারতে সাম্প্রতিক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানবিরোধী বিভিন্ন আন্দোলনকে ‘কমিউনিস্ট-মাওবাদী-ইসলামপন্থী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত মূল অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংগঠনটির মুখপত্র ‘অর্গানাইজার’-এর সাম্প্রতিক এক সম্পাদকীয়তে এমন দাবি করা হয়েছে। ‘অর্গানাইজার’-এর সম্পাদক প্রফুল্ল কেতকর রচিত এই সম্পাদকীয়তে অভিযোগ করা হয়, বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের নতুন প্রজন্মের জেন-জি তরুণদের এই […]

ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন-শি জিনপিংয়ের ঐক্যের বার্তা

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একই মঞ্চে হাত ধরাধরি করে বিশ্বমঞ্চে শক্তিশালী ঐক্যের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনের মূল পর্বে তিন আন্তর্জাতিক নেতার এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসে, যা বিশ্ব ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিন নেতার এই উষ্ণ […]

ব্রিকস সম্মেলনের ফাঁকে দিল্লিতে পুতিন-মোদি দ্বিপক্ষীয় বৈঠক

১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের শুরুতেই নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সূচনায় দুই নেতা উষ্ণ কোলাকুলির […]

ক্যালগেরিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

ধানমন্ডি ৩২-এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের নিরপেক্ষ তদন্তে জড়িতদের শাস্তির দাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডার ক্যালগেরি সিটি হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৬ আগস্ট আয়োজিত এ কর্মসূচি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।কর্মসূচিতে বক্তব্য দেন মো. […]

সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সংঘাত এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে সৌদি আরবের কাছে ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের বোমা, গাইডেন্স কিট ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। মার্কিন পররাষ্ট্র দফতরে এক বিবৃতিতে জানানো হয়, এই […]

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ৪৭০ ছাড়াল, নিখোঁজ সহস্রাধিক

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসায়ায় ভোতি কোশি নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির জেরে সৃষ্টি হওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) নেমে আসা এই দুর্যোগে এ পর্যন্ত ৪৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে অর্ধশতাধিক বিদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে নেপাল […]

ইউরোপের অস্ত্র কারখানায় রাশিয়ার নতুন কৌশল

ইউরোপের বিভিন্ন দেশের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় নতুন করে নাশকতামূলক হামলা চালাচ্ছে রাশিয়া। তবে সরাসরি ক্রেমলিন বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থাকে (জিআরইউ) অভিযুক্ত করার পথ বন্ধ রাখতে তারা স্থানীয় অপরাধী চক্রকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে সম্প্রতি এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, […]

তামিলনাড়ুতে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ

দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজ্যের কৃষকদের জন্য এক বিশাল অর্থ সহায়তা ও ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কৃষকদের ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ শতভাগ মওকুফ করা হবে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে এ তথ্য জানা গেছে। বিধানসভায় দেওয়া এক বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় […]