সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুই বছর পর প্রথমবার প্রকাশ্য অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা, সাথে থাকছেন সাকিব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর এই প্রথমবার কোনো প্রকাশ্য আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, যেখানে তার পাশাপাশি যুক্ত হবেন বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র বরাতে জানা যায়, ২০২৪ সালের […]

পর্দার আড়ালে আলোচনা: স্বাস্থ্যগত কারণে কারামুক্ত হতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটার প্রেক্ষাপটে তাকে চিকিৎসা সংক্রান্ত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার গুঞ্জন তীব্র হয়েছে। দেশটির প্রভাবশালী সামরিক শক্তি এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা গেছে, তাকে কারামুক্ত করার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিভৃত প্রকোষ্ঠে গত তিন বছর ধরে সম্পূর্ণ […]

ট্রাম্প-নেতানিয়াহু দ্বিপাক্ষিক বৈঠক: ইরানে নতুন করে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বার্তায় এই বৈঠককে অত্যন্ত ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। ওভাল অফিসে একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও পৃথক বৈঠক করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর […]

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি আরবি ভাষার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে ট্রাম্প ও নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট […]

মাস্তুং ও সুরাবে সেনার যৌথ অভিযান: প্রাণ গেল ১০ জনের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর পরিচালিত এক যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৩ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সুনির্দিষ্ট […]

‘বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে’: পাকিস্তানের বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সংকট নিয়ে দেশটির প্রখ্যাত টক শো সঞ্চালক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, “বেলুচিস্তান হাত ছে নিকাল চুকা হে” অর্থাৎ বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে। নিজের অনুষ্ঠান ‘ফাইক সিদ্দিকী শো’-তে তিনি হাত নেড়ে জোর দিয়ে বলেন, পাঞ্জাবের জনগণ ও সামরিক বাহিনীকে এখন সতর্ক করার সময় এসেছে যে বেলুচিস্তান […]

ইরানে হামলায় ইসরায়েলে আরও মার্কিন রিফুয়েলিং বিমান পাঠানোর ঘোষণা

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান আরও জোরদার করার প্রস্তুতি হিসেবে ইসরায়েলে আরও কয়েক ডজন রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) বিমান পাঠানোর কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তিনজন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কয়েকটি নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপনের […]

বেলুচিস্তানে স্বাধীনতার লড়াই জোরদার: বেলুচ আর্মির হামলায় ৪৫ পাক সেনা নিহত

পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বাহিনীর বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসতুং জেলার কাছে নিরাপত্তা বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো […]

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর পেছাল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হিব্রু সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’কে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহের পরিবর্তে নেতানিয়াহু চলতি জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠান মাসের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই […]

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৪১৪

ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর এক পাইলট নিহত হওয়ার পর নিহতের এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সোমবার পর্যন্ত এই সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে। মার্কিন […]