সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তামিলনাড়ুতে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ

দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজ্যের কৃষকদের জন্য এক বিশাল অর্থ সহায়তা ও ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন

দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজ্যের কৃষকদের জন্য এক বিশাল অর্থ সহায়তা ও ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কৃষকদের ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ শতভাগ মওকুফ করা হবে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

বিধানসভায় দেওয়া এক বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় এটিকে তামিলনাড়ুর অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, রাজ্যের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তামিলনাড়ু ভেট্রি কড়গম (টিভিকে) সরকার কৃষকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের পুরোটাই (১০০ শতাংশ) মওকুফ করা হবে। এই পরিসরের ঋণের ক্ষেত্রে কৃষকরা সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় পাবেন। ১ লাখ রুপির ঊর্ধ্বে থাকা ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ সুবিধা মিলবে।

উল্লেখ্য, মে মাসে সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় প্রথম দফায় ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্যমতে, সরকারের ধারাবাহিক এই ঋণ মওকুফ কর্মসূচির ফলে ইতোমধ্যে রাজ্যের ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন। নতুন এই ঘোষণার মাধ্যমে তামিলনাড়ুর কৃষি খাতে স্বস্তি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন