সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করে পথ বন্ধ করে জামায়াত নেতা

চাঁদপুরের মতলব উত্তরের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়িতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। ওই জমিকে নিজ দাবি করে জামায়াত নেতা একে ‘কবরস্থান ঘোষণা’ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে যাতায়াতের পথ […]

মাদক সেবনের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

মাদকসদৃশ বস্তু সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া জহিরুল ইসলাম […]

নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী ফুটফুটে এক শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে। পুলিশ ও […]

এবার মাছ চুরির সন্দেহে হিন্দু বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র মণ্ডল তালা […]

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে (২০) ধর্ষণের পর তাঁর স্বামীকে পাশের ঘরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুর থানায় মামলাটি দায়ের করার পর পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ […]

মাটি খুঁড়ে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর কার্টনবন্দি মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলায় বসতভিটার মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে এক মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর কার্টনবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঢাকায় নৃশংসভাবে হত্যার পর মরদেহ একটি কার্টনে ভরে বাসে করে ডিমলায় এনে নিজ বাড়ির উঠানে মাটিচাপা দেন আব্দুল্লাহ মামুন (২৩) নামে এক যুবক। শুধু তা-ই নয়, নির্মম এ হত্যাকাণ্ডের পর রাকিব জীবিত আছেন বোঝাতে কৃত্রিম […]

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষকের বাড়ি খুলনার ডুমুরিয়া […]

নান্দাইলে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম। মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম […]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই […]

ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও থানা পুলিশ তাঁদের আটক করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তেজগাঁও কলেজ মসজিদে অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক থেকে তাঁদের […]