সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে’: পাকিস্তানের বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সংকট নিয়ে দেশটির প্রখ্যাত টক শো সঞ্চালক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, “বেলুচিস্তান হাত ছে নিকাল

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সংকট নিয়ে দেশটির প্রখ্যাত টক শো সঞ্চালক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, “বেলুচিস্তান হাত ছে নিকাল চুকা হে” অর্থাৎ বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে।

নিজের অনুষ্ঠান ‘ফাইক সিদ্দিকী শো’-তে তিনি হাত নেড়ে জোর দিয়ে বলেন, পাঞ্জাবের জনগণ ও সামরিক বাহিনীকে এখন সতর্ক করার সময় এসেছে যে বেলুচিস্তান আর তাদের নিয়ন্ত্রণে নেই। আলোচনায় তিনি বেলুচিস্তানের দীর্ঘদিনের অসন্তোষ, জোরপূর্বক গুম, অর্থনৈতিক বঞ্চনা এবং সেখানে চালানো সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেন।

সাম্প্রতিক সপ্তাহে কোয়েটা, জিয়ারত ও লাসবেলায় বড় ধরনের বেশ কয়েকটি হামলার পর বেলুচিস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই অস্থিরতার কারণে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যদিও পাকিস্তানি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করে আসছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, অঞ্চলটির অনেক এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব ও নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেড়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন