সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চলতি অর্থবছরে রেলের লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা

আয় বাড়লেও ব্যয়ের লাগাম টানতে না পারায় গেল ২০২৫-২৬ অর্থবছরে বড় অঙ্কের লোকসান গুনেছে বাংলাদেশ রেলওয়ে। সদ্য সমাপ্ত অর্থবছরে সংস্থাটি মোট ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা আয় করলেও পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে বছর শেষে রেলের নিট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ৬২ লাখ টাকা। রবিবার (১৯ জুলাই) […]

ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠানে জামায়াত এমপির মোবাইল চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার আরমান […]

‘বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে’: পাকিস্তানের বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সংকট নিয়ে দেশটির প্রখ্যাত টক শো সঞ্চালক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, “বেলুচিস্তান হাত ছে নিকাল চুকা হে” অর্থাৎ বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে। নিজের অনুষ্ঠান ‘ফাইক সিদ্দিকী শো’-তে তিনি হাত নেড়ে জোর দিয়ে বলেন, পাঞ্জাবের জনগণ ও সামরিক বাহিনীকে এখন সতর্ক করার সময় এসেছে যে বেলুচিস্তান […]

আজ বিশ্বকাপ ফাইনাল: স্পেনের দুর্ভেদ্য রক্ষণ বনাম আর্জেন্টিনার ক্ষুরধার আক্রমণ

আর মাত্র একটি ম্যাচ। এরপরই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের পর্দা নামবে। দীর্ঘ এক মাসব্যাপী তুমুল লড়াই শেষে আজ রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সোনালী ট্রফি […]

মায়ের চিকিৎসার ঢাকায়, আওয়ামী লীগ নেতার ফাঁকা বাড়িতে বুলডোজার চড়ালেন বিএনপি নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির প্রভাবশালী […]

‘লজ্জা নারীর ভূষণ’ প্রবাদের সমালোচনা করে পরিবর্তনের দাবি অভিনেত্রী চমকের

‘লজ্জা নারীর ভূষণ’—বহুল প্রচলিত এই প্রবাদটির তীব্র সমালোচনা করে এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও অসম দায়িত্ব বণ্টন নিয়ে কথা বলেন তিনি। ভিডিও বার্তায় চমক প্রশ্ন তোলেন, সমাজে ‘লজ্জা’ শব্দটির ব্যবহার কীভাবে করা হয়। […]