বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে দেশ গড়ার কাজ থামানো যাবে না: যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউরো-বাংলা ডেস্কপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ষড়যন্ত্র করে উন্নয়ন ও দেশ গড়ার কাজ থামানো যাবে না। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। যখন আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, তখন একটি গোষ্ঠী পর্দার আড়ালে ফ্যাসিবাদের দোসরদের সাথে গোপন বৈঠক করে […]

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল

ইউরো-বাংলা ডেস্ক বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল ধেয়ে আসছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। মানে এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে এবং […]

বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরো-বাংলা ডেস্কবাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় সংক্রমণ ছড়ানো, বিশালসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া, টিকাদানের অভাবে এ রোগ প্রতিরোধ সক্ষমতায় ঘাটতি এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাবলির আলোকে সংস্থাটি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ মূল্যায়ন করা হয়। ২০২৬ […]

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে, রাজপথে আন্দোলন চলবে: জামায়াত আমির

ইউরো-বাংলা ডেস্কজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। রাজপথ ও সংসদ যেদিন একাকার হয়ে যাবে, সেদিন বালুর বাঁধ দিয়ে নদীর জোয়ার বা সমুদ্রের জোয়ার থামাতে পারবে না। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী […]

ইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে : নজরুল ইসলাম খান

ইউরো-বাংলা ডেস্কইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান এ সংকট বিএনপি সরকারের ‘উন্নয়নপ্রচেষ্টা’ ব্যাহত করছে। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। নজরুল […]

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

ইউরো-বাংলা ডেস্কআইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই-বাছাই করেই সংসদে উত্থাপন করা হবে। পর্যালোচনা এ জন্যই দরকার যে, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে জানিয়ে মন্ত্রী […]

ছাত্রদলের তোপের মুখে শিবির নেতা ঢাবির ভিপি সাদিক কায়েম

ইউরো-বাংলা ডেস্করাজধানীর শাহবাগ থানায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের উদ্ধার করতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন ভিপি সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এক পর্যায়ে তারা থানার সামনে থেকে ডাকসু ভবনের দিকে চলে যান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা […]

১১ পয়সা বাড়ালেও বাস্তবে ৫ থেকে ১৫ টাকা বেশি ভাড়া, চাপে যাত্রীরা

ইউরো-বাংলা ডেস্কজ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ালেও রাজধানীতে অল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ […]

তিন সমন্বয়কের বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ, তদন্ত দাবি বৈছা মুখপাত্রের

ইউরো-বাংলা ডেস্কবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনটির তিন শীর্ষ নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরকারের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। অভিযুক্তরা হলেন,সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে […]

জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি

ইউরো-বাংলা ডেস্কজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল […]