সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ, লড়বেন ঢাকা-১৭ আসনে

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন, ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন, ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন