নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঐক্য ন্যাপ।
মঙ্গলবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এসএমএ সবুর ও সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক এক যৌথ বিবৃতিতে এ শোক জানান।
ঐক্য ন্যাপের প্রচার সম্পাদক পলাশ কুমার দে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।
বিবৃতিতে সংগঠনটি জানায়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
এরপর বিকেল ৩.২০ মিনিটে তাঁর জানাযা শেষ হয়। জানাযা শেষে তাঁর মরদেহ শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে নেওয়া হয় এবং বিকেল পৌনে ৫টার দিকে তাঁর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।