সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি

ইউরো-বাংলা ডেস্কজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার


ইউরো-বাংলা ডেস্ক
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এবং দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। একই হার প্রযোজ্য হবে আন্তঃজেলা পরিবহনেও।

এর আগে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনা শেষে সরকার অর্ধেক বৃদ্ধি অনুমোদন দেয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নতুন ভাড়া কার্যকর হওয়ার ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করবে।

এদিকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন