সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

ইউরো-বাংলা ডেস্কচট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-১০ আসনের […]

ঝুলেই রইলো এনসিপির নুসরাত তাবাসসুম

ইউরো-বাংলা ডেস্কত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার (২ এপ্রিল) হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা যায়। এর আগে, বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের […]

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ প্রার্থী

ইউরো-বাংলা ডেস্কত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন ছাড়াও জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্রদের মধ্যে একজন রয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মহিউদ্দিন […]

মার্কিন পপ তারকার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ

ইউরো-বাংলা ডেস্কআবারও গুরুতর বিতর্কে জড়ালেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন তার জনপ্রিয় মিউজিক ভিডিও ‘টিনএজ ড্রিম’-এর সহ-অভিনেতা জোশ ক্লোস। শুক্রবার (২৪ এপ্রিল) পেজ সিক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী জোশ ক্লোস দাবি করেন, ২০১২ সালে একটি পার্টিতে কেটি পেরি নাকি সবার সামনে তার প্যান্ট টেনে নামিয়ে […]

ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত দেশের শীর্ষ সন্ত্রাসী টিটন

ইউরো-বাংলা ডেস্কআন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীতে গুলিতে নিহত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটন (৫৭)। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য বলছে, যশোরের খড়কি এলাকা থেকে উঠে আসা এই সন্ত্রাসী নব্বইয়ের দশকে জোড়া হত্যাকাণ্ডের পর ঢাকায় পাড়ি জমান। পরে তিনি গড়ে তোলেন শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক এবং জড়িয়ে পড়েন অস্ত্র ও মাদক […]

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউরো-বাংলা ডেস্কমুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি।’ মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধাটা বলা হয়, আমরা যদি সংসদের ভেতর এটা চালু করি, বাইরেও এটা বলতে পারব। তাহলে […]

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

ইউরো-বাংলা ডেস্কজাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদ সংক্রান্ত সুপারিশের কোনো উল্লেখ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, গণভোটে জামায়াতে ইসলামীর অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’। বুধবার (২৯ এপ্রিল) সংসদে আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল কেন সংস্কার চায়, সেখানে (লিফলেট) কয়েকটি পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টের […]