সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ঐতিহাসিক উত্থান

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘থালাপতি’ ম্যাজিক। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় ধরনের চমক দিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)। সর্বশেষ খবর অনুযায়ী, বিজয় এবং তাঁর দল ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। […]

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ি সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও বিদায়ি হাইকমিশনার ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট ও চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। গত […]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বইছে টানটান উত্তেজনা। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৪৮টি আসনে এগিয়ে […]