সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সভায় তারেক রহমান

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী […]

হামে শিশু মৃত্যু : ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ

হাম মহামারিতে শিশুমৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবিতে ঢাকার আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গতকাল বিকালে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একাংশ অংশ নেন। উপস্থিত আইনজীবীরা ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে […]

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত […]

যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের […]

হাসানুল হক ইনুর মুক্তি দাবিতে জাসদের মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সরকার পক্ষের চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে মামলার শুনানি সমাপ্ত হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ […]

কোর্টে মমতা বের হতেই চোর স্লোগান

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে আইনি লড়াইয়ে এবার সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার মামলার শুনানিতে আইনজীবী হিসেবে সওয়াল করেন তিনবারের এই সাবেক মুখ্যমন্ত্রী। তবে শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি হেনস্তা করা […]

জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশে গণতন্ত্রকে আরও অর্থবহ করা এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি […]

জাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উত্তাল ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে […]

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড […]

ইউরোপের বাজারে লালবাতি: ফিনল্যান্ডের শো-রুম থেকে মুছে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ তকমা

তৌহিদ রিয়াদ,ফিনল্যান্ড ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের (RMG) যে একচ্ছত্র আধিপত্য ছিল, তাতে বড় ধরনের ধস নামতে শুরু করেছে। ফিনল্যান্ডের মতো দেশগুলোর নামিদামি রিটেইল চেইন ও বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, তীব্র জ্বালানি সংকট এবং সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতার কারণে ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ওপর থেকে আস্থা হারিয়ে […]