সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে। তিনি বলেন, ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাত—এই ৪০ কোটি হাত যদি নেমে আসে, ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। শনিবার […]

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা, সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দেওয়ার সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মা মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছে। কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।’ শনিবার (১৬ […]

নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নীর?

দেশের টেলিভিশন খাত আবারও দলীয়করণের পথে হাঁটছে—এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন গ্লোবাল টিভির হেড অব নিউজ নাজনীন মুন্নী। টেলিভিশন সম্পাদকদের সাম্প্রতিক এক কাউন্সিল গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, এই কাউন্সিল কি সত্যিই “ইনক্লুসিভ সাংবাদিকতা” ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে? স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কাউন্সিলের সদস্যদের অধিকাংশই […]

নঈম নিজামের পোস্টে উঠে এলো নব্বইয়ের রাজনৈতিক সহনশীলতার এক ঘটনা

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নব্বই-পরবর্তী বাংলাদেশের সংসদীয় রাজনীতির একটি আলোচিত ঘটনার বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক উত্তেজনা থাকলেও সে সময় সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল। […]

বাংলাদেশি মুসলমানদের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা বিপদে পড়ে:তৃণমূল বিধায়ক মতিন মুহাম্মদ

পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।” […]

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ রবিবার দেশে আসবে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রবিবার (১৭ মে) ভারত থেকে দেশে আসবে বলে জানিয়েছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, আগামীকাল বিকেল ৩টা নাগাদ কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।এরপর সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা […]

স্ত্রী হত্যার ‘ভুয়া’ মামলা, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন মো. সুমন নামে এক ব্যক্তি। তবে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনাই ঘটেনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট গুলিতে স্ত্রী নিহত হওয়ার দাবি করে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে মামলাটি […]

চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা হন। এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন।বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেলা সাড়ে ১২টায় […]