রাণীনগরে ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

নওগাঁর রাণীনগর উপজেলায় যৌথ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য এসকে নাহিদ (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পর থানা হেফাজতে তার ওপর ‘পুলিশি নির্যাতন’ চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার অন্তসত্ত্বা স্ত্রী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের সমন্বয়ে […]
বিমানবন্দরের থার্ড টার্মিনালের জন্য বিশাল জরিমানা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় দীর্ঘসূত্রতা এবং চুক্তির শর্ত ভঙ্গের দায়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম’ (এডিসি)-এর সাথে কাজের ধীরগতি, অর্থ ছাড়ে বিলম্ব এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিরোধের জেরে এই রায় দেওয়া হয়েছে। […]
রাজনৈতিক আক্রোশে দৈনিক ইত্তেফাককে আইনি নোটিশ পাঠাচ্ছেন সাংবাদিক রুশা শূর

প্রচলিত শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের তোয়াক্কা না করে দৈনিক ইত্তেফাক থেকে এক নারী সাংবাদিককে আকস্মিক বরখাস্তের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক রুশা শূরকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং নিজের অধিকার আদায়ে তিনি দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠাতে যাচ্ছেন। এই বরখাস্তের নেপথ্যে ইত্তেফাকের মাল্টিমিডিয়া নিউজ এডিটর রিন্তি এবং সংবাদকক্ষের ভেতরে রাজনৈতিক আক্রোশ […]
বেরোবির সাবেক ভিসি গ্রেফতারের আড়ালে ৩০ লাখ টাকা চাঁদা আদায়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতারের আড়ালে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। গ্রেফতারের আগে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে ৩০ লাখ টাকা আদায় করা হলেও, সেই টাকা ভাগাভাগির সময় বড় ধরনের জালিয়াতি ও পারস্পরিক দ্বন্দ্বের জেরে পুরো ঘটনাটি ফাঁস হয়ে […]
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে কর্মরত প্রটোকল অফিসার নরেন ধরের (৩৮) অজ্ঞাত কারণে মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে উদ্বেগ ও আলোচনা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নরেন ধরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নরেন ধর চট্টগ্রামস্থ ভারতীয় […]
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উসকানিমূলক গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বিজিবি তাৎক্ষণিকভাবে পেশাদার ও দৃঢ় পদক্ষেপ […]
দুই বছরেও মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচার হয়নি

সহিংসতা থেকে বেঁচে যাওয়ার পরে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না মায়ানমারের অনেক মানুষ। দেশটির রাখাইন রাজ্যে আরাকান আর্মি শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা ও আহত করেছে, তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার দুই বছর কেটে গেছে। তারপরেও বেঁচে যাওয়া ব্যক্তিরা বাড়ি নিজ ফিরতে পারছেন না। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। […]
রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ

বাংলা সংগীতজগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদারের যৌথ কণ্ঠের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকের এই বাংলা গজলধর্মী গানটি শনিবার (১৬ মে) থেকে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটি মূলত বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে। গানটির পেছনের গল্প […]
মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের দৃষ্টান্ত আবারও সামনে এলো। অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে […]
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান। আগামী ২১ মে পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা চলবে।এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল […]