সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে জি এম কাদেরের অভিনন্দন

পাকিস্তান ক্রিকেট দলকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট দলকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই অভিনন্দন জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্য জাতির জন্য গর্বের এবং আনন্দের। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও দুর্দান্ত পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা প্রমাণ করে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে এক পরিণত ও আত্মবিশ্বাসী দল। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা পূরণ করে খেলোয়াড়রা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

“এই বিজয় শুধু ক্রিকেটের জয় নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক।”
— জি এম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সাথে ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন