সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর মামলায় জামিন পেলেন ঢাবির ছাত্র আল মামুন

রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবশেষে জামিন লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। গত ৭ মার্চ রাতে রাজধানীর চাঁনখারপুল ও শাহবাগ মোড়ে রিকশায় মাইক বেঁধে […]

‘পদ্মা ব্যারেজ’ দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে: বিপ্লবী কমিউনিস্ট লীগ

সরকার কর্তৃক অনুমোদিত প্রস্তাবিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পকে দেশের জন্য আরও একটি ‘বিষফোঁড়া’ ও জাতীয় স্বার্থ পরিপন্থী আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের […]

ডাকসু নেত্রীকে সাথে করে মেয়ে আনতে বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বোচ্চ পদের মতো দায়িত্বশীল জায়গায় থাকা নেতার এমন বক্তব্যকে ‘নারীবিরোধী’ ও ‘ভোগ্য-পণ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিচ্ছেন সাধারণ নেটিজেনরা। সম্প্রতি পিকিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সাথে একটি ছবি […]

শিশু রামিসা হত্যার বিচার চেয়ে ফেসবুকে সরব সাবেক সাংসদ সাকিব

রয়পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলা তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় এবার আছড়ে পড়েছে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনেও। এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক এবং আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২১ […]

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে […]

দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত : দুদু

দেশে হওয়া সব অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, “জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে। দেশের সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। কিন্তু দায় চাপিয়ে দিচ্ছে বিএনপি সরকারের ওপর।” বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। […]

দুই বছরের জন্য এক্সকো সদস্য হলো বাংলাদেশ

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার (২০ মে) লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। বোর্ডের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম। কমনওয়েলথ এক্সিকিউটিভ কমিটি ১৬টি সদস্য নিয়ে […]

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেফতার হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ ধারায় স্টেটমেন্ট দিয়েছে। আমরা এটুকু এসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চারশিট দাখিল করা হবে। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের […]

রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেলের জামায়াত কর্মী দাবি এলাকাবাসির

রয়পল্লবীতে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শু রামিসার প্রধান ঘাতক এবং মামলার প্রধান আসামি সোহেলের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোহেল জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত নির্বাচনে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর […]

পেট্রোডলারের অবসানে বেইজিং-মস্কো বিশ্ব অর্থনীতির নতুন ভরকেন্দ্র

বেইজিংয়ে সম্প্রতি যা ঘটল তা কেবল সাধারণ কোনো কূটনৈতিক দ্বিপক্ষীয় বৈঠক নয়; বরং এটি পশ্চিমা আর্থিক ও ভূ-রাজনৈতিক আধিপত্যের আনুষ্ঠানিক সমাপ্তির একটি বড় সংকেত। মাত্র কিছুদিন আগেও ওয়াশিংটন হয়তো ভেবেছিল বেইজিং ও মস্কোর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। কিন্তু বিশ্বরাজনীতির সমীকরণ উল্টে দিয়ে ভ্লাদিমির পুতিন যখন বেইজিংয়ে অবতরণ করলেন, তখন তার সময়কাল ও প্রেক্ষাপট পশ্চিমাদের […]