তানোরে খাড়ির মাটি যাচ্ছে ড্রাম ট্রাকে, ৫ কোটি ৭০ লাখের প্রকল্পে ‘সাগর চুরি’!

রাজশাহীর তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ কর্তৃক সরকারি খাল (খাড়ি) পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, খালের উন্নয়ন কাজের নামে এখানে ‘পুকুর চুরি’ নয়, যেন ‘সাগর চুরি’ শুরু হয়েছে। অনিয়মের এই চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের […]
জাতীয় কবি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান-কবিতা অনুপ্রেরণা যুগিয়েছে। অন্যায়-অত্যাচার আর […]
বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন এডিবি সভাপতি মাসাতো কান্দা। সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর […]
স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর (সেনা) সদস্যদের ভোটের দায়িত্বে মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসকে লক্ষ্য রেখে এই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা […]
সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইমাম স্থানীয় আগরপুর […]
জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনির গুলি বর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছেন বলে জানিয়েছে র্যাব। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েছেন। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর পরপর ওই এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু […]
বিসিবি কী ‘বিএনপি’ ক্রিকেট বোর্ড?

বিএনপির নেতাদের মধ্যে সবচেয়ে বেশি নীতিকথা আমরা শুনে এসেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে। সবচেয়ে সজ্জন, শিল্পসাহিত্যের প্রতি অনুরাগী, নীতিনিষ্ঠ রাজনীতিক হিসেবে তাকে তুলে ধরার একটা প্রয়াস আমরা দেখেছিলাম অনেক দিন। এটা ছিল ধারাবাহিক একটা প্রক্রিয়া। ফলে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে কেন্দ্র করে একটা ‘মিথ’ তৈরি হয়ে গিয়েছিল। তার কণ্ঠে কবিতা আবৃত্তি ভালো […]