সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘ছায়া সরকার’ গঠন করছে জামায়াত নেতৃত্বাধীন জোট

ইউরো বাংলা ডেস্ক সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত ও বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সঠিক পথ দেখাতে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘ছায়া সরকার’ গঠন করছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট।

ইউরো বাংলা ডেস্ক


সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত ও বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সঠিক পথ দেখাতে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘ছায়া সরকার’ গঠন করছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। এই ছায়া সরকার গঠনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে এর কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনের শেষ দিকে এই ছায়া সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংসদ ও সংসদের বাইরে থাকা জামায়াতে ইসলামীর নীতিনির্ধারক পর্যায়ের শীর্ষ দুই নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় নেতারা জানান, বিরোধী জোটের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে এই ছায়া সরকার গঠন করা হচ্ছে। এই লক্ষ্যে আগামী ৫ ও ৬ জুন দলীয় এমপিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হলেও, সেখানে ছায়া সরকারের রূপরেখা ও গাইডলাইন চূড়ান্ত করা হবে। এই সরকার কীভাবে কাজ করবে এবং কার কোন মন্ত্রণালয়ে আগ্রহ রয়েছে এসব বিষয়ে এমপিদের মতামত নেওয়া হবে। দলের নীতিনির্ধারকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য এমপিদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে এবং প্রয়োজনে কাউকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হতে পারে।

মূলত ওয়েস্টমিনস্টার (ব্রিটেন) ধারার সংসদীয় গণতন্ত্রের আদলে গঠিত এই ছায়া সরকার হলো একটি বিকল্প সাংগঠনিক কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন নির্দিষ্ট নেতাকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের রাজনীতিতে এই ধারণা নতুন হলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দল ও অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর প্রস্তুতি বেশ গুরুত্ব পেয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন