হাদি হত্যার বিচার ও আন্তর্জাতিক তদন্ত দাবিতে মশাল মিছিলের ঘোষণা

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়ে সংগঠনটি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব […]
যশোরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা;আহত ৪

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সফরসঙ্গীরা। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় তাঁর গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে […]
বেলুচিস্তানে পাকিস্তানের একাধিক সেনা অভিযানে নিহত ১৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যভিত্তিক একাধিক বিশেষ অভিযানে অন্তত ১৭ জন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২ জুন) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ মে বেলুচিস্তানের কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলার ঘটনার পর বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান […]
জাতিসংঘে প্রথম ভাষণ ড. খলিলুর রহমান: বৈশ্বিক সংকটে ৬ কর্মস্তম্ভের ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বিশ্বমঞ্চে নিজের প্রথম নীতি-নির্ধারণী ভাষণ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয়টি কর্মস্তম্ভভিত্তিক (Six-pillar Framework) একটি মহাপরিকল্পনা ঘোষণা করেন। বক্তব্যের শুরুতেই বিশ্বসংস্থার […]
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক গৌরব অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জ্যেষ্ঠ আন্তর্জাতিক কূটনীতিক ড. খলিলুর রহমান। এর মাধ্যমে দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের সভাপতির আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর […]
হাদী হত্যায় জামায়াতের আমীরের পিএস-বিএনপি-ইউনূস সরকার জড়িত: ওমর হাদী

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেক্ষাপট তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের একজন একান্ত সচিব (পিএস) জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের ভাই শরীফ ওমর হাদী। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে […]