সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

শুরু হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের সভাকক্ষে

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের সভাকক্ষে এই অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিএনপি সরকার গঠনের পর এটিই বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদের পরিচ্ছন্ন ও প্রাণবন্ত আবহের প্রশংসা করে স্পিকার বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই।

স্পিকারের উদ্বোধনী বক্তব্যের পর নিয়ম অনুযায়ী সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শেষে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানানো হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সংসদের সার্বিক সাফল্য কামনা করা হয়।

অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চলতি মেয়াদের দ্বিতীয় অধিবেশনের জন্য ৫ জন সংসদ সদস্যকে সভাপতিমণ্ডলীর (প্যানেল স্পিকার) সদস্য হিসেবে মনোনীত করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই প্যানেলের সদস্যরা ক্রমানুসারে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশনে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন অর্থবছরের জন্য একটি জনবান্ধব ও পুনরুদ্ধারমুখী বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রীর বাজেট পেশের পর এর ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা ও অর্থবিল পাস হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন