‘আওয়ামী লীগ ফিরে এসেছে, মুক্তি অনিবার্য’

‘আওয়ামী লীগ ফিরে এসেছে। আমরা এই দেশেই আছি। এই মাটির স্পর্শেই জীবন চলছে। যে জাহান্নাম আপনারা রচনা করছেন, সেখানে আমরা মুক্তির ছন্দে বিজয়ের গান গাইব’ সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন একটি রাজনৈতিক বার্তা ও ঘোষণা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল ও সমর্থকদের বিভিন্ন প্ল্যাটফর্ম […]
এডিসি সাকলায়েন কাণ্ডে আবারও আলোচনায় পরীমণির সেই ‘ব্যক্তিগত আক্রোশ’ মন্তব্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৮ জুন) তাকে এই শাস্তি দেওয়া হয়। এই ঘটনার পর সাকলায়েনকে নিয়ে পরীমণির একটি পুরোনো বিস্ফোরক […]
এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার ‘পরিকল্পনা’: পিএস আরমানের অডিও ফাঁসে চাঞ্চল্য

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী নেতা শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে তীব্র অভিযোগ উঠেছে। একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার এই ইঙ্গিত এবং সেখানে তার পিএসের কথিত সম্পৃক্ততার বিষয়টি […]
‘আমার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই’— ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, এখনও তিনি মনে করেন তার ক্ষমতার ‘কোনো সীমাবদ্ধতা নেই’। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতা তাকে ক্ষমতার সীমা সম্পর্কে নতুন কোনো শিক্ষা দেয়নি। ইরান যুদ্ধের […]
একদলীয় শাসনব্যবস্থা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার একক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান […]
পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন তিন আন্তর্জাতিক সংস্থার নবনিযুক্ত প্রতিনিধি

তিন আন্তর্জাতিক সংস্থার নবনিযুক্ত প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তারা হলেন পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সচিবালয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জোসেফ আকিনকুগবে অ্যাডেলেগান, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কোকো এইচ উশিয়ামা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) […]