সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘ইরানের আত্মসমর্পণের স্বপ্ন শত্রুরা কবর পর্যন্ত নিয়ে যাবে’: আইআরজিসি কমান্ডার

ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন শত্রুরা দেখছে, সেই স্বপ্ন তারা কোনোদিন পূরণ হতে দেখবে না, বরং তা কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবে বলে

ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন শত্রুরা দেখছে, সেই স্বপ্ন তারা কোনোদিন পূরণ হতে দেখবে না, বরং তা কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ বাহিদি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-এর বরাত দিয়ে জানা গেছে, তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আইআরজিসির উপ-প্রধান বাহিদি এই মন্তব্য করেন।

প্রয়াত সর্বোচ্চ নেতার আদর্শ ও উত্তরাধিকার চিরকাল টিকে থাকবে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, আমরা কখনো শহীদ বিপ্লবী নেতার থেকে বিচ্ছিন্ন হব না। কারণ তিনি আমাদের হৃদয়, আত্মা ও অস্তিত্বের অংশ হয়ে আছেন।

ইরানের প্রতিপক্ষ ও শত্রুদের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের এই ভূখণ্ডকে সহ্য করতে পারে না, তারা জেনে রাখুক—আমাদের শহীদ নেতার পবিত্র রক্ত বিশ্বব্যাপী অবিশ্বাসের ওপর প্রিয় ইসলামের বিজয়ের এক নতুন মোড় তৈরি করবে।”

শত্রুদের কঠোর ভাষায় সতর্ক করে আইআরজিসির এই শীর্ষ কমান্ডার বলেন, এই জাতিকে আত্মসমর্পণ করতে দেখার স্বপ্ন আপনারা কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবেন। কারণ এই পবিত্র রক্তের আত্মত্যাগে আমাদের জাতি প্রতিদিন শক্তির আরো উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ৪০ দিনব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর তেহরানে এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল এবং পরবর্তীতে ইরানের পাল্টা সামরিক অভিযানের পর একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে এর অবসান ঘটে। বর্তমানে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল তেহরানে অবস্থান করছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন