সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.

চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির তাঁর পোস্টে লিখেছেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কিনা। লক্ষণ খুব ভালো নয়।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনও কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।

পোস্টের সবশেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন রেখে বিরোধীদলীয় নেতা বলেন, এদের খুঁটির জোর কোথায়?

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন