সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মেজর (অব.) মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনেই সম্পন্ন হবে বলে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, একই অপরাধের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে দুটি ভিন্ন আইনে বিচার চালানো সম্ভব নয়।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচার আগেই সামরিক আদালতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তার বিচার ঝুলন্ত ছিল। সম্প্রতি তাকে গ্রেফতারের পর আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বে দণ্ডিত আসামিদের মামলায় মোজাফফরের বিষয়ে কোনো পর্যবেক্ষণ থাকলে তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে। সিভিল কোর্টে নতুন করে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে। গোলাগুলি, মাদক পাচার ও স্পিলওভার ঝুঁকি মোকাবিলায় সরকার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব বিবেচনা করছে।

ভারত থেকে অবৈধ ‘পুশইন’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় অবৈধ অনুপ্রবেশ সফলভাবে আটকানো হচ্ছে। কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক হলে ভারত সরকারকে কূটনৈতিক প্রক্রিয়ায় তালিকা দিতে হবে। যাচাই-বাছাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না।

পিলখানা সফরে সীমান্ত রক্ষা, আধুনিক সরঞ্জাম বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদক পাচার রুখতে বিজিবির বিদ্যমান ডগ স্কোয়াডকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিজিবির প্রশাসনিক সক্ষমতা ও চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন