সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলেদেশে আসছেন

পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো উচ্চপর্যায়ের কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া

পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো উচ্চপর্যায়ের কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ দূতের সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে ফেরার ওপর ভিত্তি করে সফরটি সমন্বয় করা হবে। নিউ ইয়র্ক, ম্যানিলা ও মালে সফর শেষে আগামী ২৮ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গোর-এর এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং সেখানে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা ও চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের এই আগমনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনীতি ও কৌশলগত প্রতিযোগিতার মধ্যে ওয়াশিংটন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে অব্যাহত আগ্রহ দেখাচ্ছে। মূলত ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক ও কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই আলোচনার আয়োজন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে আগামী ২৩ জুলাই ফিলিপাইনের ম্যানিলায় ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন তিনি। এরপর মালদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী ২৮ জুলাই তিনি ঢাকায় পৌঁছাবেন। পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার পরপরই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন