সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জামায়াত এমপি গাজী নজরুলের বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিতর্কিত ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য। বিয়ের রেজিস্ট্রি ও কাবিননামা সম্পাদনের প্রকৃত প্রক্রিয়া

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিতর্কিত ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য। বিয়ের রেজিস্ট্রি ও কাবিননামা সম্পাদনের প্রকৃত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কাজীর একটি অডিও ও ভিডিও ক্লিপ সামনে আসার পর পুরো ঘটনা নতুন মোড় নিয়েছে। কাজীর স্বীকারোক্তিতে প্রকাশ পেয়েছে, আগে থেকে কোনো স্বাক্ষর না থাকা সত্ত্বেও ব্যাকডেটে বিয়ের কাগজপত্র তৈরির চেষ্টা করা হয়েছিল।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর তিনি দাবি করেছিলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে ওই তরুণীকে বিয়ে করেন তিনি। তবে মঙ্গলবার (২১ জুলাই) জেলা জুড়ে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে নিকাহ কাজী বাকী বিল্লাহর বক্তব্য সেই দাবিকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

ফাঁস হওয়া অডিওতে কাজী বাকী বিল্লাহকে বলতে শোনা যায়, বিয়ের প্রাথমিক আলোচনার সময় কনের বাবা কেবল মোবাইলে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কাবিননামায় কনে মরিয়ম খাতুন ও তার অভিভাবকরা স্বাক্ষর করেছেন মঙ্গলবার (২১ জুলাই) সকালে। কাজী স্বীকার করেন যে, রেজিস্ট্রি খাতায় ২১ জুলাই স্বাক্ষর নেওয়া হলেও কৌশলগত কারণে কাবিননামায় বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছিল ১৭ জুলাই।

ফোনে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কাবিননামা প্রস্তুত করা হয়েছিল জানিয়ে কাজী অডিওতে আরও দাবি করেন, কাগজপত্রে কনের বয়স দেখানো হয়েছে ১৮ বছর ৩ মাস।

এদিকে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, গত ১৩ জুলাই ঢাকার মগবাজারে তার কার্যালয়ে তাকে, তার দুই স্ত্রী ও শ্বশুরকে জিম্মি করে গোপনে ভিডিও ধারণ করা হয়েছিল। তবে কাবিননামায় সই করার তারিখ ও ঘটনার সময়ানুক্রম নিয়ে কাজী বাকী বিল্লাহর এমন ‘গোমর হাটে হাঁড়ি ভাঙা’ বক্তব্যে বিয়ের আইনগত ভিত্তি ও সংসদ সদস্যের দাবির সততা নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে বিস্তারিত জানতে সাংবাদিকরা কাজী বাকী বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে এবং তার বাসভবনে গিয়েও তাকে পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন