পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন !

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্পিকার দেশে পৌঁছানোর পর শুক্রবার দুপুর নাগাদ তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে বলে জানা গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের অনুরোধ জানানো […]
মাস্তুং ও সুরাবে সেনার যৌথ অভিযান: প্রাণ গেল ১০ জনের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর পরিচালিত এক যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৩ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সুনির্দিষ্ট […]
যশোরে নিখোঁজের দুই দিন পর বাঁওড় থেকে ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট সংলগ্ন বাঁশঝাড়ের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহাসিন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহতের পরিবার ও […]
এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, গ্রেপ্তার ১

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ ইতোমধ্যেই আমিনুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), […]
ভিডিওকাণ্ডে জামায়াতের কঠোর পদক্ষেপ: সংসদ সদস্য পদ ঝুঁকিতে গাজী নজরুলের

অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিওকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিখিত চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি […]
৩০ শে জুলাই ঢাকায় আসছেন সার্জিও গোর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত মার্কিন বিশেষ দূতের আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বহুপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার। […]