সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণ: পথচারী আহত

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে রহস্যজনক এক বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। এতে তিনি তাঁর বাম চোখে মারাত্মক আঘাত পেয়েছেন।

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে রহস্যজনক এক বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। এতে তিনি তাঁর বাম চোখে মারাত্মক আঘাত পেয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মিরাজকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে আহত মিরাজের বন্ধু শামছুল হক জানান, তাঁরা দুই বন্ধু রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষ করে রিকশাযোগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে গিয়ে নামেন। রিকশা থেকে নামার পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরক্ষণেই কিছু একটা উড়ে এসে সজোরে মিরাজের বাম চোখে আঘাত করে।

ঘটনাস্থলে কোনো বোমা কিংবা অন্য কিছুর বিস্ফোরণ ঘটেছে কি না সে বিষয়ে তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর চোখের আঘাত গুরুতর হওয়ায় দ্রুত আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন