সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জেমস ওয়েব টেলিস্কোপ দলে স্থান পেলেন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী লামিয়া আশরাফ মওলা

মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে গভীর ও স্পষ্ট ছবি প্রকাশ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নাসার ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী এই সাফল্যের নেপথ্যে রয়েছে বাংলাদেশীদের জন্য এক বিরাট গর্বের খবর। বৈশ্বিক এই দূরদর্শী গবেষণা দলে গর্বিত সদস্য হিসেবে কাজ করছেন বাংলাদেশী বংশোদ্ভূত জ্যোতির্বিজ্ঞানী লামিয়া আশরাফ মওলা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের […]

খাবার টেবিলেও ঘুসের টাকা লেনদেন, গোপন ক্যামেরায় ভিডিও ফাঁস

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে খাবার খাওয়ার সময় টেবিলে বসেই ঘুসের টাকা লেনদেনের এক চাঞ্চল্যকর চিত্র গোপন ক্যামেরায় ধরা পড়েছে। সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায়ের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে প্রকাশ পাওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির দলিল নিবন্ধন, নকল উত্তোলন […]

উত্তরা গণভবনে মন্ত্রী-হুইপের পথসভা থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকনাটোরের উত্তরা গণভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ তানিম (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় […]

শেখ হাসিনাকে স্পেস দেওয়া ভারতের চরম ঔদ্ধত্য: এনসিপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি ভারতের ‘চরম অসম্মান’ ও ‘ঔদ্ধত্য’ বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে এমন সুযোগ দেওয়ার মাধ্যমে নয়া দিল্লি প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের ‘তাবেদার’ আওয়ামী লীগের […]

ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য করার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ তোলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী সাত দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করার […]

নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের নয়াদিল্লিতে দলীয় প্রধান শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ দুই বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করে তিনি জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে তিনি দেশে […]

সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের এই সংখ্যা বৃদ্ধি পায়। দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রখ্যাত বাউল শিল্পী পেহেলি ভৈরবীও প্রাণ হারিয়েছেন। ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন […]

প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃতিকে অবিকৃত ও সংরক্ষণ করেই পর্যটন শিল্পের টেকসই বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কক্সবাজারের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর এবং লুকায়িত প্রাকৃতিক সম্ভাবনা কাজে লাগিয়ে এক বিশাল রাজস্ব আহরণ করে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক বাংলাদেশ বিনির্মাণই সরকারের মূল লক্ষ্য। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সম্মেলন কক্ষে […]

শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন নিয়ে কোনো সম্পৃক্ততা নেই ভারতের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ৫ আগস্ট সাউথ […]