সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা শিশুশিল্পী ‘জংলি’ খ্যাত নৈঋতাসহ পুরস্কৃত যারা

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা শিশুশিল্পী নৈঋতা হাসিন রৌদ্রময়ী এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। প্রথম ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা শিশুশিল্পী নৈঋতা হাসিন রৌদ্রময়ী এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। প্রথম ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘জংলি’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ পুরস্কার জিতেছে সে। চার দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে নৈঋতার পাশাপাশি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ও শবনম বুবলীসহ একাধিক শিল্পী বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।

বাবা-মায়ের হাত ধরে অডিশনের মাধ্যমে ‘জংলি’ সিনেমায় যুক্ত হয়েছিল নৈঋতা। এরপর ৭-৮ দিনের গ্রুমিং শেষে শুটিংয়ে অংশ নেয় সে। চমৎকার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত তার পরিবার। তবে শুটিংয়ের সময় খুদে এই শিল্পী বুঝতেই পারেনি যে সে অভিনয় করছে; পরিচালক এম. রাহিমের নির্দেশনা অনুযায়ী কাজ করে গেছে কেবল। পুরো শুটিং সেটে সহশিল্পী সিয়াম, বুবলী ও দীঘির ভালোবাসা পাওয়ার পাশাপাশি মনিটর থেকে শুরু করে ইউনিটের সবার আদরের পাত্রী ছিল সে।

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবের সমাপনী দিনে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা:
আজীবন সম্মাননা: কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ
সেরা অভিনেতা: শাকিব খান (প্রিয়তমা)
সেরা অভিনেত্রী: শবনম বুবলী (দেয়ালের দেশ)
সেরা পরিচালক: হৃদি হক (১৯৭১ সেই সব দিন)
সেরা পার্শ্ব অভিনেতা: চঞ্চল চৌধুরী (তুফান)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সানজিদা প্রীতি (১৯৭১ সেইসব দিন)
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): মামনুন ইমন (মায়া)
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): আফসান আরা বিন্দু (উনিশ ২০)
শ্রেষ্ঠ শিশুশিল্পী: নৈঋতা হাসিন রৌদ্রময়ী (জংলী) ও কাজী আরিশা (গ্রীন কার্ড)
শ্রেষ্ঠ গায়ক: বালাম (প্রিয়তমা) ও প্রীতম হাসান (তুফান)
শ্রেষ্ঠ গায়িকা: অবন্তি সিঁথি (সুড়ঙ্গ)
শ্রেষ্ঠ কাহিনীকার: ড. ইনামুল হক (১৯৭১ সেই সব দিন)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নাজিম উদ দৌলা ও রায়হান রাফী (সুড়ঙ্গ)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন সরকার (সুড়ঙ্গ) ও সাহেল রনি (দেয়ালের দেশ)
শ্রেষ্ঠ সম্পাদক: সিমিত রায় অন্তর (সুড়ঙ্গ) ও কামরুজ্জামান রনি (১৯৭১ সেই সব দিন)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (তুফান)
শ্রেষ্ঠ গীতিকার: আসিফ ইকবাল (প্রহেলিকা) ও সোমেশ্বর অলি (প্রিয়তমা)
শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ (প্রিয়তমা)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা (প্রহেলিকা)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: লস্ট
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: একটি দেশের জন্য গান

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন