সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর (র) প্রধান পরাগ জৈন। চার

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সরকারের একটি সূত্রের বরাতে জানা গেছে। পরাগ জৈনের সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকা সফরকালে প্রতিনিধি দলটি একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন।

পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্বরত রয়েছেন। ঢাকায় আসার ঠিক আগেই তিনি চীন সফর শেষ করেছেন বলে জানা গেছে।

তবে এই হাই-প্রোফাইল সফরটি নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশের পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন