সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বিপিএসসি পরীক্ষা কেন্দ্রিক আন্দোলন ও সংঘর্ষ নিয়ে প্রতিবেদন

৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস এবং নিয়োগ পরীক্ষার নানা অনিয়মের অভিযোগে ভারতের বিহারে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পাটনায়

৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস এবং নিয়োগ পরীক্ষার নানা অনিয়মের অভিযোগে ভারতের বিহারে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পাটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবন অভিমুখে শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সকাল ১০টার দিকে গান্ধী ময়দান থেকে আন্দোলনকারীরা মিছিল বের করেন। বিহার সরকারের বসানো একাধিক ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করলেও আন্দোলনকারীরা বাসভবনের কাছাকাছি পৌঁছে যান। পরবর্তীতে স্থানটি ফাঁকা করতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

পাটনার গার্ডানিবাগ এলাকায় বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীদের এ আন্দোলন চলছিল। মঙ্গলবার জমি সংক্রান্ত ইস্যুতে আন্দোলনরত একটি কৃষক দল কালো পতাকা নিয়ে এতে যোগ দিলে পরিস্থিতির তীব্রতা আরো বাড়ে। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

ছাত্রনেতা সৌরভ কুমার জানান, সরকার কেবল জুনিয়র কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চালানোর চেষ্টা করছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি— মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কিংবা শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি আলোচনার আনুষ্ঠানিক নোটিশ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে আন্দোলন সামাল দিতে বিহার সরকার প্রতি মাসের চতুর্থ মঙ্গলবারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বিদ্যার্থী সহযোগী শিবির’ আয়োজনের ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, শিক্ষার্থীরা সরাসরি কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং অনলাইন পোর্টাল ও হেল্পলাইন নম্বর ১১০০-এর মাধ্যমে তা ট্র্যাক করতে পারবেন। তবে সরকারের এই আশ্বাসের পরও ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন