৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ, সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে বলে […]
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ […]
রাকসুর জিএস আম্মারের ৩.৭০ লাখ টাকার দাপ্তরিক ব্যয় নিয়ে শিবিরের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ঘোষিত ৩ লাখ ৭০ হাজার টাকার দাপ্তরিক ব্যয়কে ‘অবাস্তব’ ও ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। অন্যদিকে, রাকসুর দাপ্তরিক কাগজ ও ভাউচার না দেখে মন্তব্য করাকে ‘গুপ্তচরবৃত্তি’ বলে পাল্টা তোপ দেগেছেন জিএস আম্মার। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা […]