সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে চাই না: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। দেশের মানুষের এবং সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত সরকারের

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। দেশের মানুষের এবং সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত সরকারের জন্য কোনটা মঙ্গলজনক, তা তারা নিজেরাই সবচেয়ে ভালো বুঝবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

পিপল-টু-পিপল (জনগণের সঙ্গে সম্পর্ক) কানেক্টিভিটির ওপর গুরুত্বারোপ করে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করা। সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, তার প্রত্যক্ষ প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা একটি শেয়ারড ড্রিম ও সীমান্ত শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের অবস্থান সমান—এখানে কেউ বড় বা ছোট নয়।

বৈঠকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে প্রায় ৩০ মিনিটের আলোচনায় বাংলাদেশ ও ভারতের নিজস্ব গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো একে অপরের বোঝা এবং তা সম্মান জানানোর বিষয়ে আলোচনা হয়েছে। অতীতে আটকে না থেকে উন্নয়নের স্বার্থে দুই দেশের সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। বৈঠকে ফ্রি ট্রেড এবং পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন