সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

সম্প্রতি ঘটে যাওয়া মারাত্মক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার (৭

সম্প্রতি ঘটে যাওয়া মারাত্মক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে নেপাল পৌঁছানোর খবরটি নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ফেসবুক পোস্টে জানানো হয়, দুর্যোগকবলিত এলাকার মানবিক পরিস্থিতি, সার্বিক ক্ষয়ক্ষতি ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করাই এ সফরের মূল উদ্দেশ্য। সফরকালে মামুনুল হক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করার পাশাপাশি দুর্গত মানুষদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং চলমান ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেবেন। এছাড়া ভবিষ্যতে কী ধরনের মানবিক সহায়তা প্রয়োজন হতে পারে, সে সম্পর্কেও ধারণা নেবেন তিনি।

সফরকালে তিনি নেপালের স্থানীয় আলেম-উলামা, মানবিক সংগঠন এবং সমাজসেবীদের সঙ্গেও মতবিনিময় করবেন। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং সামর্থ্য অনুযায়ী সহায়তার কার্যকর পদক্ষেপ নিতেই এ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সফরে মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। দুই দিনের সফর সমাপ্ত করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন