সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পায়ে হেঁটে দেশে ফিরবেন বলে দাবি করেছেন ‘দ্য ব্লিটজ’ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। দেশে ফিরে তিনি সরাসরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
নিজের বক্তব্যে শোয়েব চৌধুরী জানান, এই প্রত্যাবর্তনের আগে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লিতে আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েক শত সাংবাদিকদের উপস্থিতিতে সরাসরি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা। সেই সংবাদ সম্মেলন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফেরার ঘোষণা দেবেন।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান বিবেচনায় রেখেই শেখ হাসিনা এই পদক্ষেপ নিচ্ছেন। আকাশপথে না এসে স্থলপথে তাঁর এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করবে বলে মনে করছেন ব্লিটজ সম্পাদক।