সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মহেশখালীতে বাড়িতে ঢুকে হিন্দু গৃহবধূকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজ বাড়িতে ঢুকে শিল্পী শীল (৫০) নামে এক হিন্দু গৃহকর্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজ বাড়িতে ঢুকে শিল্পী শীল (৫০) নামে এক হিন্দু গৃহকর্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোয়ানকের কালাগাজীর পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিল্পী শীল স্থানীয় ব্যবসায়ী রবি সওদাগরের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহতের স্বামী রবি সওদাগর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন এবং সন্তানরা পড়াশোনার সুবাদে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করছিলেন। বাড়িতে একাকী থাকার সুযোগে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে উপরি-উপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, পরিবারটির সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে নিহতের ছেলে শুভ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

হত্যাকাণ্ডের পর পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন