সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জাসদ কার্যালয়ে জাসদের সভায় ডিইউজে নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয়

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে আয়োজিত জাসদের প্রতিনিধি সভা থেকে তাঁদের পল্টন থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

আটকের পর আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে জানান, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ তাঁকেসহ উপস্থিত একাধিক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলের বেশ কয়েকজন জাসদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।

সংবাদ পেয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মী ও পল্টন থানা যুবদলের সদস্যরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যান। পুলিশ জানিয়েছে, জাসদ কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন