সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজনে বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউকে খুশি করার জন্য নয়, বরং বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কাউকে খুশি করার জন্য নয়, বরং বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোয়িং ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সফরের সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাউকে খুশি করার জন্য নয়, বাংলাদেশ তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বোয়িং কিনবে। দেশের স্বার্থ ও প্রয়োজন বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর চার দিনব্যাপী জাতিসংঘ সফরকে ‘সার্বিকভাবে সার্থক’ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এই সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলভাবে তুলে ধরা হয়েছে। সফরের সময় প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ এবং সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য প্রদান অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও জানান, সফরকালে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্টসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে তুরস্ক, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড, কুয়েতসহ অন্যান্য দেশের শীর্ষ নেতারা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও আত্মমর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন