বিএনপি নেতার ভাগ্নের নেতৃত্বে কিশোর গ্যাং: চাঁদাবাজির পরে আটক ৪

টাঙ্গাইলের নাগরপুরে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ‘কিশোর গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত এনাম জাবির ওমিও (২১)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এনাম নাগরপুর থানা বিএনপির কার্যকরী সদস্য রুহুল আমিনের ভাগ্নে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন […]
পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

মিথ্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পুলিশ তাকে আদালতে হাজির করলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি। এর আগে মঙ্গলবার ভোরে […]
তুষারের ভিডিও ভাইরাল, ‘বিথী’র সঙ্গে থাকতে চেয়েছিলেন অনকন্ডিশনাল প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া প্রধান সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি আবেগঘন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে সাংবাদিক ও লেখক বিথী সপ্তর্ষির প্রতি ভালোবাসার কথা বলতে দেখা গেছে তুষারকে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। […]
‘ঘুষ খাওয়ার জন্যই চাকরি করি’: বিতর্কিত মন্তব্যে পুলিশের এএসআই প্রত্যাহার

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’- প্রকাশ্যে এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাঁকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। […]
সুনামগঞ্জে চাঁদা তুলতে গিয়ে জামায়াতে ইসলামীর রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে জনতার গণধোলাই

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্টে বালু ও পাথর ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর রোকন আনোয়ার হোসেন। শুক্রবার রাতে বিশ্বম্ভরপুরের চালবন পয়েন্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার হোসেন শাল্লা উপজেলার উজানগাঁও এলাকার শামছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন সুনামগঞ্জ শহরের […]
আ.লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: জাহেদ উর রহমান

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এই প্রক্রিয়া শুরু করতে আওয়ামী লীগকেই নিজেদের অতীতের অপরাধ ও দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে আগে এগিয়ে আসতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের […]