সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজায় আসা মানুষদের উপর হামলা চালিয়েছে বিএনপি!

সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহের শ্রদ্ধা নিবেদন ও জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে ক্ষোভ, উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও তাঁর শুভানুধ্যায়ীদের ওপর স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদ ও […]

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের পরলোকগমন, দাফন সম্পন্ন

দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠান শেষে বেদগ্রাম পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক জীবনে […]

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির চেষ্টা: রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি লেপন ও বিকৃতির চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ […]

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত রেকর্ড ২,১৯৩ জন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব। মশাবাহিত এ রোগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে পৌঁছেছে। একই সময়ে এক দিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যাও লাখের ঘরের দোরগোড়ায় (৯৯,২৭৫ জন) গিয়ে ঠেকেছে। […]

সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোল দিয়ে দেশে পৌঁছাল, দাফন রাউজানে

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১১ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল […]

চট্টগ্রাম বন্দর ইজারা ও অসম চুক্তি বাতিলের দাবিতে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট’–এর বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে উত্তাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, যশোর’-এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ থেকে কড়া […]