চট্টগ্রামে আগুনে ২০টি ঘর, দোকান ও গুদাম ভস্মীভূত

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি বসতঘর, দোকান ও মালামালের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিকর কবলে পড়ে আর্থিকভাবে অসচ্ছল ও নিম্নআয়ের বেশ কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নগরের বাকলিয়া থানাধীন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের নোমান কলেজ রোডের ক্ষেতচর বাস্তুহারা এলাকায় […]
নিজ বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী

যশোর শহরের নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী। হামলায় গুরুতর রক্তাক্ত জখম হলে তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা […]
সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে তাঁর এই জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষ করে বের হয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা […]
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ ও ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁদের একজন ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা, পুলিশ হত্যা এবং গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। গত সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা […]