সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত এক নোটিশে কারখানা বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। তবে […]

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশের ৫টি পোশাক কারখানা

শ্রমিকদের অব্যাহত ধর্মঘট, কর্মবিরতি ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা পৃথক এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া বাকি সব বিভাগের উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের কথা জানানো হয়। বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো— […]

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া জেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। ইতিমধ্যে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওচিত্রে দেখা […]

রূপগঞ্জে স্কুলশিক্ষিকাকে মারধর: ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কৃত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার […]

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে (২০) ধর্ষণের পর তাঁর স্বামীকে পাশের ঘরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুর থানায় মামলাটি দায়ের করার পর পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ […]

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরবর্তীতে অবরোধের প্রায় এক ঘণ্টা পর শিল্প পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার […]

আসিফ মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে: দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান অনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং অধিকতর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম জোরদার গতিতে অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা জানান দুর্নীতি দমন কমিশনের […]