সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জঙ্গল সলিমপুরে পুলিশ-বিজিবির লাঠিপেটা ও ধস্তাধস্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এই উত্তপ্ত […]

শেখ হাসিনার নিরাপত্তা, আবাসন এবং মর্যাদা রক্ষায় মমতা-রাহুল-মোদীর অবস্থান এক: বিএনপি নেত্রী পাপিয়া

ভারতের রাজনীতিতে যতই মতপার্থক্য থাকুক না কেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া এবং তাঁর পাশে থাকার প্রশ্নে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব—নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়—সবাই এক ও অভিন্ন অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি ও নেত্রী আসিফা আশরাফ পাপিয়া। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে […]

ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর সন্ধান চেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহতের স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার। অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার স্থায়ী বাসিন্দা। পরিবারের সদস্য সূত্রে জানা […]

অনেকে জাশির কোলে ওঠার চেষ্টা করছেন: মাহফুজ আলম

বর্তমান দেশের রাজনৈতিক গতিপথ ও পটপরিবর্তন-পরবর্তী পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শীর্ষক এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, দেশ বর্তমানে (উগ্র) ডানপন্থার ট্রেনে উঠে গেছে। নিজের দীর্ঘ স্ট্যাটাসে মাহফুজ […]

ঘর থেকে বের হয়ে আর ফেরেননি সাংবাদিক লুৎফুজ্জামান

“বাচ্চাদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, আমি একটা নিউজ নিয়ে ব্যস্ত আছি”— স্ত্রীকে এ কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪৪)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকার একটি চায়ের দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লুৎফুজ্জামান […]

এবার মাছ চুরির সন্দেহে হিন্দু বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র মণ্ডল তালা […]